মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পশ্চিমাঞ্চল রেলওয়েতে বড় রদবদল, জিএম ফরিদ সংযুক্ত—চলতি দায়িত্বে মাসুম

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

  • রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে একসঙ্গে তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুমকে জিএম পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ)/পশ্চিম মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব কামরুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পশ্চিমাঞ্চল রেলওয়ের বর্তমান জিএম ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি ২০২৫ সালের ২২ জুন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

অন্যদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুমকে মহাব্যবস্থাপক (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রশাসনিক ও পরিচালন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর ওপর ন্যস্ত হলো। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সরকারি তালিকাতেও আহম্মদ হোসেন মাসুমকে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী হিসেবে দেখানো হয়েছে।

একই আদেশে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও তাঁকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের ফলে জিএম, প্রধান প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও প্রকৌশল পদে নতুন দায়িত্ব বণ্টন হলো।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোরে চা বিক্রেতার মেয়ে মেডিকেলে চান্স পেলেও অর্থাভাবে অনিশ্চিত স্বপ্ন

Consulting a Latin dictionary led McClintock to a passage

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে চাঁদাবাজির অভিযোগ

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

রাজশাহী মহানগরীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহীতে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাহজালালের মাজার জিয়ারত তারেক রহমানে