Thursday , 26 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের র‍্যালি

প্রতিবেদক
sonynews
November 26, 2026 7:19 pm

‘নারীর মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান’

রাজশাহী প্রতিনিধি: ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ি’—এমন প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহীতে সচেতনতামূলক র‍্যালি করেছে ইনার হুইল ক্লাব অব রাজশাহী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ইনার হুইল ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম। এতে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ডা. নাদিরা বেগম, সেক্রেটারি ডা. মারজানা সাবিহাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য সমাজের অন্যতম প্রধান শর্ত। শুধু আইন প্রয়োগ নয়, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে।

ইনার হুইল ক্লাব অব রাজশাহীর এ উদ্যোগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই গড়ে উঠবে নারীর জন্য নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত সমাজ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

নবীন পুলিশ কর্মকর্তাদের জন্য পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা” স্বরাষ্ট্র উপদেষ্টার

ভিডিও ভাইরাল হওয়ার পর অস্ত্র সহ সেই ৭ কিশোর গ্যাং আটক

রাজশাহীতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ, ৪ জনের নাম উল্লেখ

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

‘স্ত্রীকে হত্যার’ পর শ্বশুরকে ফোন: যুবক গ্রেপ্তার

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন