Monday , 5 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

প্রতিবেদক
sonynews
October 5, 2026 8:40 am

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)
রাজশাহী অফিসের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংসের লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বিশেষ করে বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান থেকে কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ২ টি ওয়ান শুটারগান ও ফেন্সিডিলসহ কুখ্যাত অস্ত্র কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মতিহারে মাদক কারবারিদের আতঙ্ক, মির্জাপুর ফাঁড়ি’র ইনচার্জ শামীম ও কন্সটেবল শাওন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির 

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার

‘গুলি করি মরে একটা…বাকিডি যায় না স্যার’ গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়

ভারতে সংস্কৃত ভাষার বোর্ড পরীক্ষায় প্রথম মুসলিম শিক্ষার্থী

রাজশাহীর পদ্মা আবাসিক থেকে নারী চিকিৎসককে অপহরণ

পৃথিবীর নিচে থাকা ‘ঢাকনা খুললে’ বের হয়ে আসে ৭০ হাজার সাপ