বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২ টি ওয়ান শুটারগান ও ফেন্সিডিলসহ কুখ্যাত অস্ত্র কারবারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৩, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর চারঘাট উপজেলায় ২ টি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিলসহ একজন কুখ্যাত অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ন র‌্যাব-৫।

বুধবাার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অস্ত্র কারবারীর নাম মোঃ রফিকুল ইসলাম (৪২), সে পেশায় একজন রিকশা চালক। রাজশাহী মতিহার থানাধীন কাজলা (চার রাস্তার মোড়) এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে রিকশায় যাত্রী পরিবহণের পাশা-পাশি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা
বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, ফেন্সিডিল ও ইয়াবা সহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে এবং রাজশাহীর বিভিন্ন স্থানে সর্বারাহ করে আসছিল।

এছাড়া গ্রেফতারকৃত আসামী নিজেও দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা সেবন করত। এরই প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে। ২৩ মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) হতে  একটি বাজারের ব্যাগে ১০২ বোতল ফেন্সিডিল ও তার প্যান্টের পকেটে থাকা দুটি ওয়ান শুটার গানসহ তাকে হাতে-নাতে আটক করে।

এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী প্রতিনিধি:

২৩/০৫/২৪

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে রাজশাহীতে পালিত হলো ‘শহীদি মার্চ’

রাজশাহী নগরীতে ভুয়া পুলিশের এসআই গ্রেফতার 

The passage experienced a surge in popularity during

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

জামায়াত ইসলামীর ব্যাখ্যা অজ্ঞাতসারে মঞ্চে উঠেছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান স্বপন; তিনি জামায়াতের কেউ নন

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

ছাত্রশিবির গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল

Best things your fitness trainer Is thinking during

প্রবাসীকে বিয়ের প্রলোভনের অভিযোগ: প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী কারাগারে

বিএনপি শিবিরে উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান