Thursday , 24 September 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
sonynews
September 24, 2026 9:46 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে চারঘাট থানার সারদা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ক্যাডেট কলেজগামী সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে মেসার্স সাফাত এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি যাত্রীবিহীন অটোরিকশা চেক করার সময় চালকের পায়ের কাছে থাকা প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে সাদা পলিথিনের থলে থেকে ২০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম চারঘাট উপজেলার আলাইপুর গ্রামের মো. আবুল হাশেমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি অটোরিকশা ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

পরে উদ্ধার করা মাদকসহ তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সভাপতি কালামের মুক্তির দাবি, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার ১

রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান

ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণের তিন কর্মচারিসহ নয়জন আটক

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

হাসিনার মুখে নির্বাচন নিয়ে কথা ‘শোভা পায় না’

তদন্ত কমিটি গঠন, অধ্যক্ষ ও প্রদর্শকের কাছে জবাব চেয়েছে মাউশি

২০০ পিস ট্যাপেন্টোডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২