শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে — ভূমিমন্ত্রী

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এমন অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর )হেয়ার রোডে নিউ গভ: ডিগ্রি কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরেপড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ অবদানের কথাও অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।
বর্তমানে কলেজের ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাছাড়া কলেজের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
এসময় তিনি এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পরলোকগমন করেছেন তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ,শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান এই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইরান ইস্যুতে উত্তেজনা কমছে? হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

রাজশাহী মহানগর বিএনপির ৭টি থানার আহবায়ক কমিটি গঠন

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভী

নোবিপ্রবিতে ‘আন্তর্জাতিক মেশিন ইন্টেলিজেন্স কনফারেন্সের’ উদ্বোধন

রাজশাহীর আলো পত্রিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ইংরেজি নববর্ষের রাতে ২ বোতল মদসহ ২ যুবক গ্রেফতার 

রাজশাহীতে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র কর্মী সম্মেলন: সভাপতি মিলু, সাধারণ সম্পাদক মহন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাজশাহী নগরীতে ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কা; নিহত ২