ইফতেখার আলম বিশাল: দৈনিক রাজশাহীর পত্রিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহী পদ্মা নদীর ধারে অবস্থিত সীমান্ত নোঙর এ বনভোজন অনুষ্ঠিত হয়।
পেশাগত দ্বায়িত্ব পালনে শত ব্যস্ততার মাঝেও রাজশাহীর আলো পত্রিকার পরিবারদের নিয়ে শহরে নিরিবিলি এক স্থানে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন সবাই। বহুল প্রচলিত রাজশাহী আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আজিব রহমানের আয়োজনে বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা ডাক্তার আব্দুল মানান, আলহাজ্ব আবু বক্কর আলী, রাজশাহী মিষ্টি বাড়ির প্রোপাইটার সেলিম রেজা, মামুনঅর রশিদ,আলহাজ্ব ইলিয়াস ব্যাপারী, সাবেক উপদেষ্টা ও রাজশাহী সাংবাদিক সংস্থার সদস্য কাজি আসাদুর রহমান টিটু,
ডাক্তার রাসেল, রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মুগনি নিরো, সাব এডিটর মশিউর রহমান মনি, রাজশাহী সাংবাদিক সংস্থার সদস্য সচিব ফায়সাল আহমেদ, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম, মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, সাংবাদিক সাগর নোমানী, আব্দুস সাত্তার রানা প্রমুখ।
মধ্যহ্নভোজেনর পর সাংবাদিক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী পর্ব।
সনি বাংলা ডট কম/ই আবি


















