শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৮, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে চার মুসল্লি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ঢাকার সাভারে।

শনিবার জিএমপির উপকমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন যুগান্তরকে সংবাদটি নিশ্চিত করে বলেন, ভোরে চট্টগ্রামে জিয়া বিন কাসেম গ্রেফতার হয়েছেন। তাকে টঙ্গীতে আনা হচ্ছে। তিনি হত্যা মামলার ৬ নম্বর আসামি।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, সাদপন্থি কর্তৃক টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানায় শনিবার সকালে গ্রেফতার হয়েছেন৷ বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে৷

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের দ্বন্দ্বে চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। গ্রেফতার জিয়া বিন কাসেম মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভূমিহীনদের নিয়ে কাউন্সিলর প্রার্থী শামীমের মতবিনিময় সভা

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ারসহ গ্রেফতার ৯

রাজশাহীর সীমান্তে  বিএসএফ এর অনুপ্রবেশ, ফেলে যাওয়া অস্ত্র ফেরত দিল বিজিবি

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

রাজশাহী মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনযোগ দেওয়ার এখনই সময়

বিজয় দিবস উদযাপন করল ভারতের সহকারী হাইকমিশন

সাফিনা পার্কে ওয়াটার পুলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গণমাধ্যম-পুলিশের সমন্বয়েই জনসেবা আরও কার্যকর হবে: আরএমপি কমিশনার

মাদকবিরোধী সাইকেল স্ট্যান্টশোর উদ্বোধন করলেন, পুলিশ কমিশনার