Friday , 23 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নোবিপ্রবিতে ‘আন্তর্জাতিক মেশিন ইন্টেলিজেন্স কনফারেন্সের’ উদ্বোধন

প্রতিবেদক
sonynews
September 23, 2022 4:55 pm

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নোবিপ্রবি বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. দিদার উল আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

২৩-২৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) যৌথভাবে এর আয়োজন করে। বিভাগগুলো হলো: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ।

তিন দিনব্যাপী এ কনফারেন্সে দেশ-বিদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের গবেষকরা তাদের কি-নোট বক্তব্য এবং প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রেজেন্টেশন সেশনগুলোতে সেশন চেয়ার হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষকরা।

অনুষ্ঠানের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে টিউটোরিয়ালস, ওয়ার্কশপস, প্যানেলস, ইন্ডাস্ট্রিয়াল সেশন ও প্রজেক্ট শোকাস্টিং।

কনফারেন্সে টেকনিক্যাল ট্র্যাকস হিসেবে থাকছে মেশিন লার্নিং অ্যান্ড কগনিটিভ কম্পিউটিং, ইনফরশেন সিস্টেমস, সেনসিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং, অ্যানালিটিকস অ্যান্ড কম্পিউটিং। পাবলিকেশন পার্টনার হিসেবে থাকছে স্প্রিঞ্জার ও টেইলার্স অ্যান্ড ফ্রান্সিস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি) বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গবেষণার ধরনের পরিবর্তন এসেছে। আমি বিশ্ববিদ্যালয়গুলোকে স্পেশাল স্কিল ডেভেলপমেন্টের জন্য সার্টিফিকেট কোর্স চালুর অনুরোধ করব যাতে আমাদের তরুণ গবেষকরা গবেষণার ব্যাপক সুযোগ পায়। আমাদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আরও গবেষণা দরকার। আমাদের গবেষকরা এরই মধ্যে অনেক চমকপ্রদ গবেষণা করছে।’

শিল্পবিপ্লবে টিকে থাকতে টেকনোলজির ওপর আরও বেশি গবেষণার আহ্বান জানান তিনি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক এই কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানীরা তাদের গবেষণা প্রবন্ধ তুলে ধরবেন, যা আমাদের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। নোবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত এ কনফারেন্সের সফলতা কামনা করছি এবং আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

কনফারেন্সে অর্গানাইজিং চেয়ার ছিলেন সহকারী অধ্যাপক শাহরিয়ার সেতু ও পাবলিসিটি চেয়ার ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের সীমানা: শেষ পর্ব

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত

রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহীতে জামায়াতের ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, দরপত্র খোলার অভিযোগে চাঞ্চল্য

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

আ.লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার অরক্ষিত অঞ্চল

রাজশাহীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার