Tuesday , 18 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীর এসপির বিনম্র শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
সনি নিউজ
October 18, 2022 6:46 pm
শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীর এসপির বিনম্র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীর পুলিশ সুপারের বিনম্র শ্রদ্ধা নিবেদন। ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮ টার দিকে ‌জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

এর আগে পুলিশ সুপার শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেন। এরপর তিনি জেলা শিল্পকলা একাডেমিতে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলমসহ রাজশাহী জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত