• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ

sonynews / ৪০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু মিয়ার বিরুদ্ধে চাঁদা দাবি ও ব্যক্তিগত গাড়ি আত্মসাতের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে আরএমপি। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।

আরএমপি জানায়, সম্প্রতি শিরোইল কাঁচাবাজারে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. শাহীন কবির অভিযোগ করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এসআই রাজু মিয়া তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে মারধর করেন, তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জেলহাজতে থাকা অবস্থায় তার প্রায় তিন লাখ টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ করা হয়েছে।

তবে আরএমপি বলছে, অভিযোগের প্রকৃত ঘটনা ভিন্ন। পুলিশ দাবি করেছে, শাহীন কবির তার বৈবাহিক অবস্থা গোপন রেখে এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ও স্থিরচিত্র গোপনে ধারণ করেন। পরে ওই ছাত্রী সম্পর্ক থেকে সরে যেতে চাইলে ধারণ করা ভিডিও দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেন। এমনকি ভিডিও মুছে ফেলার বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি ভিডিও ও অশ্লীল ছবি নিজের টিকটক আইডিতে প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে এসআই রাজু মিয়া আইনানুগ প্রক্রিয়ায় শাহীন কবিরকে গ্রেপ্তার করেন এবং সাক্ষীদের উপস্থিতিতে মামলার আলামত জব্দ করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র পাওয়ায় সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়।

আরএমপি আরও জানায়, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শাহীন কবিরের ব্যক্তিগত গাড়ি তার ছেলের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্ত, আলামত জব্দ এবং আসামি গ্রেপ্তারসহ সব কার্যক্রম প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন হয়েছে। পর্যালোচনায় এসআই রাজু মিয়ার বিরুদ্ধে চাঁদা দাবি বা ব্যক্তিগত গাড়ি আত্মসাতের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category