Sunday , 5 July 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
July 5, 2026 2:59 pm

স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

ফল উৎসবের উদ্বোধনকালে রাসিক প্রশাসক দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের আয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবি ভাইস চেয়ারম্যান (এ্যাডমিন) মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমী) প্রকৌশলী আব্দুর রশীদ, সম্মানীয় সম্পাদক প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল হোসেন, সিনিয়র প্রকৌশলীবৃন্দ ও কর্পোরেট মেম্বারগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতে সংস্কৃত ভাষার বোর্ড পরীক্ষায় প্রথম মুসলিম শিক্ষার্থী

সরকার জাতিসংঘ মহাসচিবের চিঠি নিয়ে জালিয়াতি করেছে: মান্না

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

রাজশাহীতে নতুন শিল্প বিপ্লবের সূচনা: প্রাণ-আরএফএলের কারখানায় হবে ১২ হাজার কর্মসংস্থান

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষন মামলায় প্রধান আসামি গ্রেফতার

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন যুবলীগ নেতা নাহান

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সাবেক ডিসি কারাগারে

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয়  উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক