Thursday , 11 June 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

প্রতিবেদক
sonynews
June 11, 2026 11:32 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেটে পথচারীদের জন্য স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিক্সা চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর রেলগেট মোড়ে পথচারী, ট্রাফিক পুলিশ ও রিক্সা চালকদের মাঝে ছাতা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজু, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, প্রজেক্ট অফিসার আবু মোঃ জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, গরমে পথচারীদের বিশ্রামের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেট, সাহেব বাজার জিরো পয়েন্ট ও লক্ষ্মীপুরে মোড়ে বিশ্রাম কেন্দ্র খোলা হয়। যেখানে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা, খাবার পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর ও অর্থ, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

নির্বাচনে জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য: আইজিপি

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

৩৬ জুলাই শহীদদের স্মরণে চন্দ্রিমা থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

10 Creative Instagram Stories

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা সংস্কার করল স্কুলশিক্ষার্থীরা