শনিবার , ২৩ মে ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার দুই

প্রতিবেদক
sonynews
মে ২৩, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা ও এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে মো: তুষার হোসেন (২৫) এবং এয়ারপোর্ট থানার বাঘাটা পূর্বপাড়া গ্রামের মো: নুর ইসলামের ছেলে মো: শিহাব আলী (২০)।

গতকাল ২২ মে রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকা থেকে তুষারকে এবং গত ২১ মে রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে এয়ারপোর্ট থানার বাঘাটা পূর্বপাড়া এলাকা থেকে শিহাবকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন