এদিকে বাদ জোহর হেতেমখা বড় মসজিদ সংলগ্ন মাঠে নেসকোর জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখের সহধর্মিণী লিটা বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।