• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা শোকজ, ২৪ ঘণ্টার ব্যাখা চাইল নগর কমিটি

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ২:৪৮

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা শোকজ, ২৪ ঘণ্টার ব্যাখা চাইল নগর কমিটি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় রাজশাহী মহানগর যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের কাছে এ নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখা দিতে বলা হয়।

শোকজপ্রাপ্তরা হলেন নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির কাছে সশরীরে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখা দিতে বলা হয়েছে।

মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাখা সন্তোষজনক না হলে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, দরপত্র জমা দেওয়ার সময় পুলিশ উপস্থিত থাকলেও যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী বাক্সটি তুলে নিয়ে করিডরে যান এবং ভেতরের দরপত্র পরীক্ষা করেন। পরে সেটি পুলিশকে ফেরত দেওয়া হয়।

আরডিএ সূত্র জানায়, পুরনো সামগ্রী বিক্রির নিলাম বিজ্ঞপ্তির আওতায় এই দরপত্র আহ্বান করা হয়েছিল। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

নগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি জানান, বিষয়টি নিয়ে ব্যাখা শোনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮