Sunday , 3 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এখন আমাকে মা ডাকবে কে’, ফিলিস্তিনি মায়ের আর্তনাদ

প্রতিবেদক
সনি নিউজ
March 3, 2024 7:20 pm

অনলাইন ডেস্ক: ইসরায়েলি হামলার পর রাফাহর একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে যখন বেঁচে থাকাদের উদ্ধারে কাজ করছিলেন পুরুষরা। তখন রানিয়া আবু আনজা তার দুই শিশুর কাছে গেছেন; যারা হামলায় বাঁচতে পারেনি। শিশু গুলো হলো তার জমজ সন্তান।

ফিলিস্তিনি এই নারী জানিয়েছেন, মা হওয়ার জন্য তিনি বিভিন্ন চিকিৎসা নিয়েছেন। এরপর তিনি মা হয়েছেন। তবে তার সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে গাজা যুদ্ধে।

কাঁদতে কাঁদতে শিশুগুলোকে জড়িয়ে ধরে তিনি বলছিলেন, “এখন আমাকে মা ডাকবে কে? কে আমাকে মা ডাকবে?” তার দুই সন্তানের একটির মরদেহ থেকে তখনো রক্ত বের হচ্ছিল।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসাম এবং নাঈম নামের ওই জমজ শিশুগুলোর বয়স ছয় মাসও হয়নি। তারা দখলদার ইসরায়েলের চালানো শনিবারের (২ মার্চ) হামলায় প্রাণ হারিয়েছে। তাদের সঙ্গে আরও ১২ জন ওই একই হামলায় নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রাফাহর ওই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। যে হামলায় পৃথিবীতে আসার পর ছয় মাস হওয়ার আগেই ওই দুই শিশুকে প্রাণ হারাতে হয়েছে।

তবে আইডিএফ দাবি করেছে, তারা রাফাহতে ইসলামিক জিহাদের এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যিনি সেখানে গিয়েছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অনিয়ম দুর্নীতি, অদক্ষতার অভিযোগে রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

রাজশাহীতে কাউন্সিলরের প্রত্যক্ষ মদদে জমি দখলের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে!

রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন

Lily Allen makes dig at music industry

নববর্ষ উপলক্ষে ছিন্নমূলদের সাথে রাজশাহী মহানগর যুবদলের আনন্দ ভাগাভাগি

আরএমপির শ্রেষ্ঠ উপ পুলিশ কমিশনার পেলেন সম্মাননা ক্রেস্ট

রাজশাহীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

গণভবনে টিউলিপের প্রচারপত্র, গয়না, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কের সন্ধান