শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

অনলাইন ডেস্ক: যশোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদরের এড়েন্দা গ্রামের আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের আরমান (১৯) ও একই গ্রামের সালমান হোসেন (২০)। তারা সবাই নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, ছুটির দিনে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয় সালমান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট স্টোন ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি বেশ কিছুদূর গিয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আরেকজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘাতক ট্রাক চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করা হবে

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

নগরীতে হারিয়ে যাওয়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

রাজশাহীতে অবৈধ পাখি শিকারীকে ৩ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

খোকন সেরনিয়াবাতের কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি

রুয়েটে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘সরকার কঠোর হবে, নজরদারিতে আছে ওরা

এবার টুকু ও পলক গ্রেফতার