স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় মহানগর বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। বিএনপি চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
এছাড়াও সহ-সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, জয়নাল আবেদীন শিবলী। আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারকে পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও দল তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তারা।





