সোমবার , ২ মার্চ ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
sonynews
মার্চ ২, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ মার্চ, ২০২৬) সকাল ১১টায় নগরীর গণকপাড়া মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী নাগরিকবৃন্দের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক, সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী।
সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র রাজশাহী জেলার আহবায়ক আলফাজ হোসেন যুবরাজ, নয়াগণতান্ত্রিক গণমোর্চার রাজশাহী জেলার আহবায়ক শামীম পারভেজ, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিক্ষাবিদ জুয়েল কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম সারওয়ার, ছাত্র ফেডারেশন রাজশাহী নগরের সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সাবেক সভাপতি রায়হান আলী প্রমুখ।
সভায় বক্তারা মানবতাবিরোধী, বর্বরোচিত মার্কিন হামলার প্রতিবাদ জানান। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা সমুহের দায়-দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সকল প্রকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

আদালতের রায় অমান্য করে রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলায় আহত ৩

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

সংবাদ সম্মেলনে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর রাসিকের অভিযুক্ত-বিতর্কিত অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে

রাজশাহীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে হত্যা-পলাতক সাগর গ্রেপ্তার

সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ!

নগরীতে মেয়র ও কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে অবৈধ দোকান নির্মাণ

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

মুসলিম গণহত্যা: ইতিহাসের সাক্ষীতে প্যারিসে আলজেরিয়দের গণহত্যার খবর

মুসলিম গণহত্যা: ইতিহাসের সাক্ষীতে প্যারিসে আলজেরিয়দের গণহত্যার খবর