শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ওসমান হাদীর ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজশাহী

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই মশাল মিছিলে এনসিপির রাজশাহী মহানগরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি রাজশাহীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদে রাজপথ কাঁপিয়ে তোলে।

মিছিলে “আমরা সবাই হাদী হবো, বুক চেতিয়ে লড়ে যাবো”, “ইনকিলাব জিন্দাবাদ”, “হাদীর রক্ত বৃথা যেতে দেবো না”—এমন বজ্রকণ্ঠ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মশাল মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে মনিচত্বর প্রদক্ষিণ করে জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত কিন্তু তীব্র ভাষায় প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন,
“শরীফ ওসমান হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। আসন্ন নির্বাচন বানচাল করতে দেশবিরোধী চক্র সচেতনভাবেই বিরোধী কণ্ঠ দমন করছে। জাতীয় নাগরিক পার্টি এসব ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া হয়, তবে রাজপথেই এর জবাব দেওয়া হবে।”

সংগঠনের রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, “দেশ আজ গভীর ষড়যন্ত্রের মুখে। ভারতীয় ‘র’-এর ইন্ধনে একটি চক্র নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জুলাই যোদ্ধাদের টার্গেট করে কিলিং মিশনের নকশা চলছে। এই দেশবিরোধী চক্রান্ত আমরা রুখে দিতে প্রস্তুত।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়ে বলেন, “নিরবতা আর গাফিলতির কোনো সুযোগ নেই। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ নিজেরাই রাজপথে ন্যায়বিচার আদায় করবে।”

মশাল মিছিল ও পথসভা থেকে শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনৈতিক সন্ত্রাস বন্ধের জোরালো দাবি জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পরিবহন খাতে শৃঙ্খলা আনতে ঐক্যের আহ্বান এমপি মিলনের

বেগম জিয়াকে একদিনও বন্দি রাখার আইনগত ভিত্তি নাই, মহিলা দলের সভানেত্রী এ্যাড: রওশন আরা

The Time Is Running Out! Think About These 6 Ways To Change Your Peaceful

বিএনপির চলমান হরতালে রাজশাহীতে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে মুখর রাজশাহী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ কর্মী খুন

Welcome foreign investment

রাজশাহী টিটিসিতে ষড়যন্ত্র ও আর্থিক অনিয়মের অভিযোগ সাবেক অধ্যক্ষ ইমদাদুলের বিরুদ্ধে

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল রাজশাহী মহানগর

৯ ঘণ্টার অবরোধে ১৬ ট্রেনের যাত্রা ব্যাহত, ক্ষতি ৩৫ লাখ টাকা