• রাজশাহী, বাংলাদেশ
  • ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

মাজার জিয়ারত করে প্রচারণায় নামলেন সদর আসনের এমপি প্রার্থী মিনু

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৬:৪৯

মাজার জিয়ারত করে প্রচারণায় নামলেন সদর আসনের এমপি প্রার্থী মিনু

স্টাফ রিপোর্টার: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার জুমার নামাজের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহ মখদুম রূপোশ (র.)-এর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন।

এর আগে দরগা জামে মসজিদে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে শহরের ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মিজানুর রহমান মিনু। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল; রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দিতে থাকেন। লিফলেট বিতরণের সময় মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি জনগণের দল। এই দলে কোনো ভেদাভেদ নেই, সবাই এক কাতারে। ধানের শীষ উন্নয়নের প্রতীক; এই প্রতীক শুধু বিএনপির নয়, এই দেশের সকল মানুষের। তিনি নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮