স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার উদ্যোগে গোদাগাড়ী উপজেলা কর্মী সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে বিএনপি পার্টি অফিসে ওলামাদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী রাজশাহী আসন-১ গোদাগাড়ী-তানোর ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ তাজ উদ্দিন খান, আহ্বায়ক, রাজশাহী জেলা ওলামাদল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাজী মোঃ নুরুল আলম , সদস্য সচিব, রাজশাহী জেলা ওলামা দল। হাফেজ মাওলানা মোঃ আবিদ হাসান, আহ্বায়ক রাজশাহী মহানগর ওলামা দল, যুগ্ন আহবায়ক মোঃ মফিজুর রহমান, যুগ্ন-আহবায়ক মীর আব্দুল কাদের,যুগ্ন আহবায়ক মাওলানা মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা।
সভায় বক্তারা তাদের বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র অঙ্গ সংগঠন যা আলেম-ওলামাদের জন্য গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একজন ইসলাম প্রেমী ছিলেন এবং ইসলাম ধর্ম সঠিক পরিচালনা করার জন্য আলেম-ওলামাদের জন্য এই সংগঠন গঠন করেছেন। তারা আরো বলেন, বিএনপির পক্ষ থেকে গোদাগাড়ী তানোর রাজশাহী ১ আসনে মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন মনোনয়ন করা হয়েছে তার সাথে মিলেমিশে কাজ করবো এবং তাকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত লাভ করানোর প্রচেষ্টা করব।
তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল হলো জামাতের বিরুদ্ধে কঠোর হয়ে দাঁড়াবে। বাংলাদেশ জামাতে ইসলামকে ঠেকাতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলকে প্রয়োজন আরো শক্তিশালী হতে হবে। ইসলামকে যারা ঢালস্বরূপ ব্যবহার করছে তাদেরকে প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিকল্প নেই। উক্ত সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা দলীয় ঐক্য, ইসলামী আদর্শে উজ্জীবিত নেতৃত্ব এবং সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





