সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, রিকশাচালক আটক

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৫, ২০২৪ ৮:৪১ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক রিকশাচকলকের বিরুদ্ধে। এঘটনায় রিকশাচালক বজলুর রশিদকে (৪০) গ্রেফতার করেছে কাটাখালি থানা পুলিশ। গতকাল রোববার (১৩ জুলাই), দিবাগত রাত পৌনে ৩টার দিকে

জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বজলুর রশিদ চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকার মৃত দেছার প্রামানিকের ছেলে।
সোমবার দুপুরে আরএমপি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান,
রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী গত ১১ জুলাই বিকালে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। রাত সাড়ে ৭ টায় ক্লাস শেষে রিকশায় সে বাসায় ফিরছিল। রাত সোয়া ৮ টায় রিকশাচালক কাটাখালী থানার বাইপাস মোসলেমের মোড়ের জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে রিকশাচালক রিকশাটি নষ্ট হয়েছে বলে রিকশাটি থামায়। এসময় প্রচন্ড বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে আশপাশে কেউ ছিল না। এই সুযোগে রিকশাচালক অতর্কিতভাবে ঐ শিক্ষার্থীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গলা টিপে ধরে মারপিট করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এসময় ঐ শিক্ষার্থী রিকশাচালকের সাথে ধস্তাধস্তি করে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সাহায্যের জন্য সে চিৎকার করে। কিছু দূরে এসে একটি অটোরিকশা দেখতে পেয়ে সেটি থামায় এবং চালক ও যাত্রীদের ঘটনা খুলে বলে। সে তাদের সহযোগিতায় বাড়ি ফিরে।
এঘটনায় ঐ শিক্ষার্থীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করলে কাটাখালী থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজুর পর কাটাখালী থানা পুলিশের একটি টিম আসামি বজলুর রশিদকে দ্রুত গ্রেফতারে অভিযান শুরু করে।
পরবর্তীতে রোববার দিবাগত রাত পৌনে ৩ টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারঘাট লক্ষীপুর উত্তরপাড়ার বাড়ী থেকে রিকশাচালক বজলুর রশিদকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে রিকশাচালক বজলুর রশিদ আরও জানায়, এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

মোহনপুরে সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ, তদন্তে প্রশাসন

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ”

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

হাসিনার উস্কানি মূলক বক্তব্য দেয়ার পর রাজশাহীতে ভেঙে ফেলা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

মাইরের ওপর ওষুধ নাই’ বক্তব্য দেওয়া সেই ছাত্রলীগ নেতা কারাগারে

রাজশাহী নগরীতে পেঁয়াজ বোঝায় ট্রাক উল্টে নিহত ১

ভারত থেকে দেশে ফেরার পথে গ্রেফতার প্রশ্নফাঁস চক্রের হোতা নয়ন

ভারত থেকে দেশে ফেরার পথে গ্রেফতার প্রশ্নফাঁস চক্রের হোতা নয়ন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী