বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঘুরে দাঁড়াচ্ছে রাকাবের বিএনপিপন্থী সংগঠন কর্মচারি পরিষদ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৮, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ঘুরে দাঁড়াচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিএনপিপন্থী কর্মচারিদের সংগঠন কর্মচারি পরিষদ (রাজ-২১৮৭)। দেরিতে হলেও রাকাবে বিএনপিপন্থী কর্মচারিরা তাদের সংগঠনকে গতিশীল করতে রছেন। কর্মচারিরা ভেদাভেদ ভুলে এই সংগঠনকে আরো গতিশীল করার জন্য কাজ করছেন। তবে আওয়ামীপন্থী রাকাবের সংগঠন কর্মচারি সংসদের (রাজ-৬১১) যাবতীয় কার্যক্রম স্থগিত চেয়ে শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে। কর্মচারি পরিষদের সভাপতি গত ২৯ সেপ্টেম্বরশ্রম আদালতে এ মামলা দায়ের করেছেন। এছাড়াও আওয়ামীপন্থী সংগঠন কর্মচারি সংসদের শীর্ষ পর্যায়ের নেতারাদের নামে মামলা হওয়ার কারণে তারাও এখন সংগঠনের কার্যক্রম বাদ দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টায় দিন পার করছেন।

জানা গেছে, রাকাবে কর্মচারিদের দুটি সংগঠনর মধ্যে বিএনপিপন্থী কর্মচারি পরিষদ (রাজ-২১৮৭) ও আওয়ামীপন্থী কর্মচারি সংসদ (রাজ-৬১১)। বিগত ১৫ বছর আওয়ামীপন্থী কর্মচারি সংসদের নেতৃবৃন্দ বিএনপিপন্থী কর্মচারি পরিষদকে ঘুরে দাঁড়াতে দেয়নি। গত ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর কর্মচারি সংসদের নেতারা গা ঢাকা দিলেও পরে তারা আবারো সক্রিয় হয়ে উঠে। নানান কারণে কর্মচারি পরিষদ টানা এক বছর ঘুরে দাঁড়াতে গিয়েও বারবার হোচট খেয়েছে। কিন্তু বর্তমান কর্মচারি পরিষদের কার্যক্রম যেমন গতিশীলতা পেয়েছে, তেমনি সংগঠনের নেতৃবৃন্দও সক্রিয়ভাবে কাজ করছেন।
জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরও রাকাবে রাজশাহী মহানগর শ্রমিক লীগের অন্তগত কর্মচারি সংসদের কার্যক্রম সক্রিয় ছিল। তারা গত ২২ মে বিভাগীয় শ্রম অধিদপ্তরের সাথে যোগাযোগ করে ২৫ সদস্য বিশিষ্ঠ কমিটিও গঠন করেছিল। কিন্তু কর্মচারি সংসদের নেতাকর্মীরা ৫ আগস্টের আগে ছাত্র-জনতার উপর হামলাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় বিষয়টি ধীরে ধীরে প্রকাশ পায়। এরপর কর্মচারি সংসদের নেতাকর্মীদের নামে মামলায় হয়। গত ২০ সেপ্টেম্বর ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে ৭শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় কর্মচারি সংসদের সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, তৌফিক হোসেনের নামে মামলা হয়েছে। এমন কি তারা রাজশাহী মহানগর শ্রমিক লীগের সাথে সক্রিয় ছিল তা উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই মামলায় তৌফিকের স্ত্রীর নামেও মামলা হয়েছে। এতে নিস্তেজ হয়ে গেছে কর্মচারি সংসদের কার্যক্রম। আর কর্মচারি পরিষদ পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। তবে কর্মচারি পরিষদের নেতৃবৃন্দ বলছেন রাজশাহী মহানগর বিএনপি ও জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা একটু সহযোগিতা করলে এই সংগঠনটি আরো গাতিশীল হতে পারে।
রাকাবের কর্মচারি পরিষদের সভাপতি সারিকুল ইসলাম জানান, কর্মচারি পরিষদকে অনেক আগে থেকেই ঢেলে সাজানোর চেষ্টা করা হয়েছে কিন্তু কিছু প্রতিবন্ধকতার কারণে আমরা পারিনি। আওয়ামী ঘরোনার একটি পক্ষ নিজেদের বিএনপি মনা দাবি করে প্রতিনিয়ত আমাদের কাজে বাধা দিয়েছেন। তারপরও আমরা ঘুরে দাঁড়িয়েছি। সংগঠনকে চাঙ্গা করতে পেরেছি। তিনি বলেন, কর্মচারি সংসদ যেহুত আওয়ামীপন্থী যার কারণে সেটির সব ধরনের কার্যক্রম বন্ধের জন্য শ্রম আদালতে মামলা করা হয়েছে। তিনি বলেন, জাতীয় শ্রমিক দলের মহানগর ও জেলার নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। তাদের আর একটু সহযোগিতা পেলে আমাদের সংগঠনটি আরো গতিশীল হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমির

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান

ব্রিটিশ হাইকমিশনার ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা অনুষ্ঠিত

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

রাজশাহীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩৫ বছরের অপেক্ষা শেষে রাকসু ভোটে নতুন প্রজন্মের উৎসব

রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’: শ্রমিক লীগ নেতা আরিফসহ ১৪ জন গ্রেপ্তার