মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর প্রেস ক্লাবের ইফতার অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৮, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, যতই দিন যাচ্ছে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতন বেড়েই চলেছে।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি।

যা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করছে। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনও হঠকারী পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহŸান জানান তারা।

বক্তারা বলেন, সব ধরণের বৈষম্য দূর করে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবব্ধ হতে হবে। মাহে রমজান উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

নগরীর সোনাদিঘী মোড়ে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও সম্মিলিত পেশীবীবী পরিষদ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ড. ইফতিখারুল আলম মাসউদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ও তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক ইফতেখার আলম বিশাল প্রমুখ।

এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত