শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে অজ্ঞাত বৃদ্ধার ম’রদেহ উদ্ধার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মেহেরচণ্ডি এলাকার বাসিন্দারা জানান, প্রায় দুই দিন আগে আনুমানিক ৬৫ বছর বয়সি এই অজ্ঞাত বৃদ্ধা এলাকায় এসেছিলেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন ছিলেন। স্থানীয় নারীরা তাকে গোসল করিয়ে, খাবার ও ওষুধের ব্যবস্থা করেছিলেন।

ওসি মেহেদী মাসুদ জানান, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরিচয় পাওয়া গেলে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুলে’র কাছে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোহনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

পুঠিয়ায় ১৯ মহিষ ডাকাতির ‘মূলহোতা’ গ্রেপ্তার,,

চাঁদাবাজির মামলার পর বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ ফোন

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

৩৩ বছর ধরে মাটির নিচে চাপা পড়া বিশাল বিদেশি জাহাজ: সন্দ্বীপে চলছে উদ্ধার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

রাজশাহীতে লোভনীয় চাকরির প্রলোভনে প্রতারণা: মূল হোতাসহ আটক ৫

আউটসোর্সিংএ সফল এক তরুণের গল্পে অনুপ্রাণিত হাজার তরুণ