Friday , 1 August 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে ম্যারাথন দৌড়

প্রতিবেদক
sonynews
August 1, 2025 12:01 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে তরুণ প্রজন্মকে মাদক ও সুস্থ-সবল রাখতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১লা আগষ্ট) সকাল ছয়টার দিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখার আয়োজনে বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা নগরীর বিনোদপুর বাজার থেকে শুরু করে তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।

ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।

পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুহাম্মদ সাঈদ নোমান বলেন, জুলাই শহীদদের স্মরণে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে এবং সুস্থ-সবল রাখতে এটা একটা উদ্দেশ্য। আর আজকের তরুণ ও যুবসমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তাই এই তরুণ প্রজন্মই সব ক্ষমতার উৎস। এ প্রজন্ম যার, আগামী দিন তার বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

রাজশাহীতে পরিবহন খাতে সংঘর্ষ: বিস্ফোরক মামলা, টার্মিনালে বাড়তি নিরাপত্তা

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার

পবায় অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

পানি সংকটে রাজশাহী অঞ্চলে কমেছে বোরো ধান চাষ

পুঠিয়াতে ট্রাক ছিনতাই মামলার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরছেনা পুলিশ!

অডির পুরোনো গাড়ির নতুন মডেল এলো বাজারে

সিল্কসিটির এসি কামরায় ওঠায় বৃদ্ধাকে ধাক্কার অভিযোগ, সিসিএমের বিরুদ্ধে মানববন্ধন

১২ হাজার কোটি টাকা ব্যয়ে জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে তিস্তা প্রকল্প

শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন : নাথুরাম ভৌমিক