মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেবি বাম্পের ছবি প্রকাশ, বুবলীর মা হওয়ার গুঞ্জন কি সত্যি?

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:০২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কয়েকবছর ধরেই গুঞ্জন মা হয়েছেন তিনি।

তবে বুবলী সবসময় বিষয়টি অস্বীকার করে আসছেন। এ কারণে নির্দিষ্ট করে কেউ কখনো কিছুই বলতে পারেননি। এবার সেই গুঞ্জন যেন নিজেই সত্যি প্রমাণ করলেন বুবলী!

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’

তার এমন ক্যাপশনের পর গুঞ্জন ছড়িয়েছে, দুই বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ১১ মাস সব কাজ থেকে দূরে ছিলেন বুবলী।

এদিকে, শাকিব খানের ছেলে জয়ের জন্মদিন আজ। অনেকে ধারণা করছেন, বুবলীর সন্তানের পিতাও শাকিব। অথচ পিতৃস্নেহ একা উপভোগ করছে জয়। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে বুবলীর।

এজন্য নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতেই ইচ্ছে করেই জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনার পথ তৈরি করছেন বুবলী।

অন্যদিকে বুবলী এখন ঢাকার একটি হাসপাতালে ‘চাদর’ সিনেমার শুটিং করছেন। শুটিং সেটে তাকে বেবি বাম্পের অবস্থায় দেখা যায়নি।

সূত্র জানিয়েছে, বেবি বাম্পের ছবি ফেসবুকে শেয়ার করার পর মন খারাপ করে শুটিংয়ের স্পটের একটি কক্ষে বসে আছেন বুবলী।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সরকার শঙ্কিত ও ভীত: রফিকুল আলম মজনু

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

মতিহারের সুদ, জুয়া ও আইপিএল জুয়ার কারবার রমরমা

‘বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে’

সিএন্ডবি মোড় কেলেঙ্কারি: নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় তৃতীয় যুবক গ্রেপ্তার”

নারীর অসহাত্বকে পুঁজি করে পরের জমি দখলের চেষ্টা: থানায় চাঁদাবাজির অভিযোগ

৯৬ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ৬ জন রিমান্ডে

মৃত্যুর আগে শিক্ষকের চিঠি,মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের কারাগারে কাটল পাকিস্তানি নাগরিকের দুই যুগ, অবশেষে মুক্তি

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার