• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline
নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সিএন্ডবি মোড় কেলেঙ্কারি: নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় তৃতীয় যুবক গ্রেপ্তার”

sonynews / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে জড়িত আরও এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সাইবার ক্রাইম ইউনিটের তথ্যপ্রযুক্তি সহায়তায় আজ ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকা থেকে মো: রাজু (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে মো: আব্দুর রাজ্জাকের ছেলে।

এই ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামি—মো: জুবায়ের হোসেন রাকিব ও মো: সবুজ—কে আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজশাহীর প্রাণকেন্দ্র সিএন্ডবি মোড়ে রাস্তায় চলাচলকারী নারীদের প্রকাশ্যে উত্ত্যক্ত করছে কয়েকজন যুবক। এ অমানবিক আচরণ ভিডিও আকারে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র নিন্দা, ক্ষোভ ও সামাজিক উদ্বেগ।

এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। অপর পলাতক আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।

এই ঘটনাটি শুধু আইন লঙ্ঘনের উদাহরণ নয়, বরং একটি গভীর সামাজিক সংকটের প্রতিচ্ছবি।
নারীদের চলাচলের স্বাধীনতায় এ ধরনের হয়রানি নারীদের মানসিকভাবে ভেঙে দেয়, সমাজের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে যখন তরুণরা এমন অপরাধে যুক্ত হয়, তখন বুঝতে বাকি থাকে না—শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পরিবার ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও নৈতিকতার জোরদার চর্চা।

স্থানীয় ও সচেতন নাগরিকদের মতে, এই অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিই হতে পারে ভবিষ্যতের জন্য একটি কড়া বার্তা। যাতে কেউ যেন আর সাহস না পায় নারীকে অপমান করতে কিংবা রাস্তাকে নিরাপত্তাহীন করে তুলতে।

নারীর প্রতি সম্মান আর নিরাপত্তা রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, তা পুরো সমাজের নৈতিক কর্তব্য। এ ধরনের ঘটনায় কঠোর বিচারই পারে নারীর চলার পথকে আবারও নিরাপদ করে তুলতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category