• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

সৎ ভাইকে কুপিয়ে হত্যা: বাঘায় হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৬:২১

সৎ ভাইকে কুপিয়ে হত্যা: বাঘায় হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ কামাল হোসেন (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (১০ জুন) রাত আনুমানিক ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কামাল হোসেন বাঘা উপজেলার আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ (দুখু মণ্ডল)-এর ছেলে।

র‍্যাব-৫ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‍্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) ও গ্রেফতারকৃত কামাল হোসেন সৎ ভাই। পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছাদেক আলী পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। গত ১৩ মে ২০২৫, দুপুর ৩টার দিকে তিনি ব্যবসার কাজে চন্ডীপুর বাজারে যান। রাতে বাড়ি না ফেরায় স্ত্রীকে ফোনে জানান, তিনি সৎ ভাই কামালের বাড়িতে আছেন।

পরদিন ১৪ মে আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে র‍্যাব জানায়, ১৩ মে রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে পারিবারিক বিরোধের জেরে কামাল হোসেন ধারালো হাসুয়া দিয়ে ছাদেক আলীকে কুপিয়ে হত্যা করেন এবং লাশ বাগানে ফেলে পালিয়ে যান।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের স্ত্রী বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযানে নামে র‍্যাব-৫-এর সিপিএসসি টিম।

অবশেষে ১০ জুন রাত ১২টার দিকে অভিযানে একমাত্র আসামি কামাল হোসেনকে গ্রেফতার করে। তাকে আইনি প্রক্রিয়ার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮