বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দৈনিক কালবেলার সাংবাদিক দুদিন ধরে নিখোঁজ

প্রতিবেদক
sonynews
মে ২২, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দৈনিক কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মো. মনিরুজ্জামান দুদিন ধরে নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ সাংবাদিক মো. মনিরুজ্জামান (৩৩) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জুম্বাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে। সে কালিয়াকৈরে শাহীন স্কুলের পরিচালক ও দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।

ডায়েরিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কালিয়াকৈরের লতিফপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুলের গেটের সামনে থেকে প্রাইভেটকার নিয়ে রওনা দেন। তার সঙ্গে আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার ও অজ্ঞাত এক ব্যক্তিও ওই গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিকেলে ৫টার দিকে মনিরুজ্জামানের মোবাইলে স্ত্রী সালমা যোগাযোগ করলে ঢাকায় আছেন বলে জানান। এরপর সাংবাদিক মনিরুজ্জামান বাড়িতে না ফেরায় তার মোবাইলেযোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।

অপরদিকে, সাংবাদিক মনিরুজ্জামানের সঙ্গে থাকা আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকারের মোবাইলও বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে ডিজিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার; গ্রেফতার ১

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই চিকিৎসক নিহত

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

রাবির পরিবহন মার্কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ কর্মীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ  

রাজশাহী নগরীতে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটি রোগ

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি

The purpose of lorem ipsum is to create a natural looking.

থাইল্যান্ডে সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির