সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই চিকিৎসক নিহত

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩০, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের হামলায় গোলাম কাজেম আলী আহমেদ নামে এ চিকিৎসক খুন হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চেম্বার শেষে করে বাড়িতে ফেরার পথে মহানগরীর বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

গোলাম কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচে এমবিবিএস পাস করেন। পরে এফসিপিএস (ডারমাটোলোজি) ও ডিডিভিসহ (বিএসএমএমইউ) বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি মহানগরীর উপশহর এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে ভর্তির সময় স্থানীয়রা জানিয়েছেন, ডা. গোলাম কাজেম আলী আহমেদ ইসলামী ব্যাংক হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। রাজশাহীতে যে কয়জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে ডা. কাজেম আলী অন্যতম। প্রতিদিনের মতো রোববার মহানগরীর লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে বাড়িতে ফিরছিলেন। পথে বর্ণালীর মোড়ে পৌঁছাতেই একটি মাইক্রোবাস সামনে এসে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ওই মাইক্রোবাস থেকে নেমে দুর্বৃত্তরা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ড্রেনের পাশ থেকে আরেক পল্লী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিটি হাট এলাকার একটি ড্রেনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম এরশাদ আলী দুলাল (৪৮)। তিনি মহানগরীর চন্দ্রিমা থানা কেচুয়াতৈল এলাকার বাসিন্দা ও পল্লী চিকিৎসক। সিসি টিভি ফুটেজ পর্যালচনা করে দেখা গেছে তার চেম্বার থেকে মুখোশ পড়া কয়েকজন ব্যক্তি চিকিৎসকের বুকের জামা ধরে বাইরে বের করে নিয়ে যাচ্ছে। পরে হত্যা করে লাশ সিটি হাট এলাকায় ফেলে যায় অপহরণকারিরা। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত