রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পঞ্চগড়ে নৌকাডুবি এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। এখানকার তথ্যমতে প্রতিনিয়ত নিখোঁজ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদ ভবনে তথ্যকেন্দ্রটি খোলা হয়।

তথ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা স্থানীয় ভূমি অফিসের সহকারী জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা ও নিখোঁজদের সন্ধানের উদ্দেশ্যে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ স্বজনের খোঁজে আমাদের কাছে আসছেন। আগে ৩০ জন নিখোঁজের বিষয়ে নিশ্চিত হলেও আরও ১০ জনসহ মোট ৪০ জনের একটি তালিকা আমরা তৈরি করেছি।

তথ্যকেন্দ্রে স্বজনের খোঁজে ছুটে আসা মধ্যবয়সী নারী কমলা দেবী বলেন, ‘আমার স্বামী বদেশ্বরী মন্দিরে পূজার উদ্দেশ্যে গিয়েছিলেন। তবে এখনো ফিরে আসেননি। তিনি মারা গেছেন না বেঁচে আছেন কিছুই জানি না।’

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মো. জহুরুল ইসলাম জানান, মর্মান্তিক নৌকাডুবির ঘটনার রহস্য নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক জয়শ্রী রানী রায়কে।

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জনপ্রশাসন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল আলমকে বিএমডিএ-এর নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন

ভারতে সংস্কৃত ভাষার বোর্ড পরীক্ষায় প্রথম মুসলিম শিক্ষার্থী

বাংলাদেশিদের সুখবর দিল ভারত

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

রাজশাহীতে এমপির হাত থেকে ফুলের মালা নেয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক

মাদক সম্রাজ্ঞী শ্যামলীর বিরুদ্ধে চায়ের দোকানে আগুন দেয়ার অভিযোগ:ভিডিও

রাবিতে ছাত্রলীগ নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে ঃ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মহাসড়কের মাঝে অবৈধ আড়ত, ঘটছে দুর্ঘটনা হচ্ছে যানজট

মহাসড়কের মাঝে অবৈধ আড়ত, ঘটছে দুর্ঘটনা হচ্ছে যানজট

রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইনসহ র‍্যাবের জালে দুই মাদক ব্যবসায়ী