রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইনসহ র‍্যাবের জালে দুই মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২০, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ
রাজশাহী নগরীতে ২ কোটি টাকার হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
রবিবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শাহমখদুম থানাধীন আম চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তাতার করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ২ কেজি হেরোইন জব্দ করে র‍্যাবের অভিযানিক দল। সেই সাথে জব্দ করা হয় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া নামাজগড় ডালপট্টি এলাকার মৃত নিমাইচন্দ্রর ছেলে শ্রী প্রদীপ কুমার (৪৫) ও রাজশাহী গোদাগাড়ী থানার কাদিপুর এলাকার মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ ওবায়দুর রহমান
(২৬)।
রবিবার রাতে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।  র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৩ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হিরোইনসহ ১টি সাদা মাইক্রোবাসে করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে আমচত্বর হয়ে নওগাঁ রোডের দিকে আসছে। এমন সংবাদ পাওয়া মাত্রই
ঘটনাস্থলে অবস্থান নেয় র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসের গেট খুলে মিজানুর রহমান (২৫) নামের আরও একজন মাদক ব্যবসায়ী কৌশলে দৌড় দিয়ে পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় প্রদীপ কুমার ও শাজাহান আলীকে।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত  হেরোইনের মূল্য ২ কোটি টাকা। এছাড়া গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বগুড়া থেকে মাইক্রোবাস নিয়ে রাজশাহী আসে এবং হেরোইন সংগ্রহ করে জামালপুর, ঢাকাসহ দেশের
বিভিন্ন স্থানে সরবরাহ করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায়
মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায়, র‍্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

পাকিস্তানে তুমুল গোলাগুলি, দুই সেনাসহ নিহত ৫

রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, দরপত্র খোলার অভিযোগে চাঞ্চল্য

রাজশাহী নগরীতে চোলাইমদ উদ্ধার, নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে চোলাইমদ উদ্ধার, নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে পবিত্র আশুরা পালন

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

চলন্ত বাসে ডাকাতি: ‌‘ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

আরএমপির অভিযানে ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ গ্রেফতার ৮

সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

এলাকাবাসীর ধাওয়ায় ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ী