Sunday , 9 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
March 9, 2025 11:34 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় তালাকপ্রাপ্তা নারীকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ খাইরুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক খাইরুল ইসলাম তানোর থানার সরনজাই (কাচারীপাড়া) এলাকার মোঃ সাজ্জাদের ছেলে।

রোববার (০৯ মার্চ) র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়,

ভিকটিম শিখা খাতুন (২৫) প্রায় ০১ বছর পূর্বে তার স্বামীর সাথে তালাক প্রাপ্তির পর থেকেই পিতার বাড়িতে অবস্থান করছিল। উপরোক্ত বিবাদীর সাথে গত ০২ মাস পূর্বে পরিচয়ের সূত্র ধরে তিনি শিখাকে নানান সময় উত্যক্ত ও কুপ্রলোভন দেখিয়ে আসছিলেন।

এমতাবস্থায় গত ০২ মার্চ রাত্রী অনুমান ৭টার দিকে তানোর থানাধীন সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামস্থ জনৈক হান্নান হাজী এর গভীর নলকূপের বারান্দায় দেখা করতে গেলে বিবাদী জোরপূর্বক শিখা‘কে ধর্ষণ করে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। শনিবার দিনগত রাত সাড়ে ৩টা দিকে ধর্ষক খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নকল প্রসাধনী প্রস্তুত করার অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে পরিবহন খাতে সংঘর্ষ: বিস্ফোরক মামলা, টার্মিনালে বাড়তি নিরাপত্তা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬৬ কোটি টাকার অডিট আপত্তি

শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার

বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

রাজশাহী নগরীতে গ্যাং স্টার গ্রুপের হামলা, গুরুতর আহত ৪ যুবক

রাজশাহীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩