শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিজয় কি এবারও বেহাত হতে যাচ্ছে?

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ‘বিজয় কি এবারও বেহাত হতে যাচ্ছে? সমঝোতা ব্যতীত সংবিধান সংষ্কার কি সম্ভব?’ শীর্ষক আলোচ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীতে সংবিধানের সংষ্কার ও সমঝোতা সংলাপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর ঘোড়ামারা এলাকায় অবস্থিত বরেন্দ্র মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র সংষ্কার আন্দোলন ও জুলাই-৩৬ ফোরাম আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সুশীলরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের রাজশাহী বিভাগের সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী। সঞ্চালনায় ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।

সভায় প্রধান অতিথি হাসনাত কাইয়ুম বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর ড. ইউনুস অন্তর্বতীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত হন ঠিকই, কিন্তু তিনি এদেশের গণমানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণবিরোধী ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনার যে রুটিন ওয়ার্ক সেটাই করতে পারেননি। অথচ, তার আসল দায়িত্ব ছিল বেশকিছু বিষয়ে দ্রুত সংষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু এ সরকার তাতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ছাড়া দেশের সংবিধান সংষ্কার বা সংশোধন সম্ভব না। তাই দ্রুত একটি নির্বাচন দিয়ে এই অন্তর্বতী সরকারের বিদায় নেওয়া উচিৎ।

সভায় আইন শৃঙ্খলা বাহিনীর অকার্যকরতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংবিধান সংষ্কার, নির্বাচনের প্রস্তুতির পূর্বে রাজনৈতিক সংলাপ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরিকরণ, পরিবেশে নদী ও ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ প্রদান করেন বক্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রচার সমন্বয়ক সৈয়দ আবুল হাসিব, রাজশাহী মহানগর সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত বেগ, গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

“প্রাইভেট পড়লে পাশ অন্যথায় বাঁশ এই মূল নীতিতে চলছে গোপালগঞ্জ কাঠির কে,কে,টি উচ্চ বিদ্যালয়।

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

গ্যাস্ট্রিকের সমস্যায় কিশমিশের বিশেষ ভূমিকা

গ্যাস্ট্রিকের সমস্যায় কিশমিশের বিশেষ ভূমিকা

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্রদের প্রতীকী উদ্বোধন

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

পোষ্য কোটা বাতিলসহ রাবি শিক্ষার্থীদের ৩ দাবি

পোষ্য কোটা’ নিয়ে মুখোমুখি রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করার হুসিয়ারি রিজভীর

রাবি ছাত্রলীগের নেতৃত্বের দৌড়ে এগিয়ে বিতর্কিতরা