রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তিন স্ত্রীকে তালাক দিয়ে চতুর্থ বিয়ে, চট্টগ্রামে পঞ্চম বিয়ে করাই কাল হলো আলাউদ্দিনের

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে খুন হয়েছেন মো. আলাউদ্দিন (৩৬) নামের এক যুবক। শনিবার দিনগত রাত ২টার দিকে নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

খুনের শিকার মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেফতার নুর জাহান নোয়াখালীর মাইজদীর পূর্ব মাইজচর এলাকার প্রয়াত নুরুল ইসলামের মেয়ে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন পেশায় দিনমজুর। একেক সময় একেক ধরনের কাজ করতেন তিনি। কখনো রিকশা চালাতেন, কখনো ইটভাটায় কাজ করতেন। আটক নুর জাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। এর আগের তিন স্ত্রীকে তালাক দেওয়ার পর ৯ বছর আগে নুর জাহানকে বিয়ে করেন আলাউদ্দিন। তাদের একটি সন্তান রয়েছে। দেড় মাস আগে নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন নুর জাহান। এতে কলহ ও ক্ষোভ থেকে স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন নুর জাহান।

ওসি আরও বলেন, নিহত আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্স সফর প্রসঙ্গে প্রকৃত তথ্য জানালো রাসিক

ট্রেনের কোটি টাকার ওয়াশিং প্ল্যান্ট : যেখানে হাত-ই শেষ সম্বল

ট্রেনের কোটি টাকার ওয়াশিং প্ল্যান্ট : যেখানে হাত-ই শেষ সম্বল

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল

আইসিসি পরোয়ানা দিলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে আমরা বাধ্য: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাঈদীর মৃত্যুতে শোক জানানো নিপিড়নের শিকার পুলিশ কর্মকর্তার ন্যায় বিচার প্রত্যাশা

শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান মিজানুর রহমান মিনুর

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত