• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:১৫

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৫

হিটলার হোসেন: রাজশাহী জেলার ডিবি পুলিশ পৃথক দুটি অভিযানে মোট ২৯১ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে।

১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার, রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্র্রীখন্ডি পূর্বগ্রামে অভিযান চালিয়ে তিনজন মাদককারবারিকে ২০১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এই সময়, অপর একটি অভিযানে পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার থেকে আরও দুইজন মাদককারবারিকে ৯০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মোসাব্বির হোসেন অনিক (২২), মোঃ সাগর আলী আগুন (২৯), মোঃ রনি ইসলাম (২৯), মোঃ শাহ আলম (২৭), এবং মোঃ রাশিদুল ইসলাম রিপন (২৫)।

মোঃ মোসাব্বির হোসেন অনিক এবং মোঃ সাগর আলী আগুন রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর গ্রামের বাসিন্দা। মোঃ রনি ইসলাম একই গ্রামের, মৃত আনারুল ইসলামের পুত্র। অপরদিকে মোঃ শাহ আলম লালমনিরহাট জেলার আদিতমারী থানার শালমারা ভেলাবাড়ী গ্রামের এবং মোঃ রাশিদুল ইসলাম রিপন রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর হাজামপাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, “ডিবি পুলিশ ১৯ ফেব্রুয়ারি সকালে এবং দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে।”

পলাতক মাদক ব্যবসায়ী মোঃ শান্ত (২৫) কে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি, যিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী জেলার বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

২০/০২/২৫

সর্বশেষ সংবাদ

রাজশাহী বিভাগের ৩৯ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১২:১৫
রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১২:১৫
নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১২:১৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮