Monday , 25 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি

প্রতিবেদক
sonynews
November 25, 2024 10:17 am

ইফতেখার আলম বিশাল: সংবাদ প্রকাশের পর অবশেষে প্রতারণা মামলায় চার্জশীটভুক্ত আসামি বহুল আলোচিত রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হয়েছে। রাজশাহী টিটিসি থেকে তাকে বগুড়া টিটিসিতে বদলি করা হয়। রোববার (২৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশাসন ও অর্থ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ( প্রশিক্ষণ ও পরিচালনা) প্রকৌশলী মো: সালাহ উদ্দিন বলেন, আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাকে (অধ্যক্ষ) সংযুক্তিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যাণ্ড রিলিজ) বলে গণ্য হবেন।
ক্ষমতাচ্যুত আ’লীগ সরকারের কিছু মন্ত্রী, এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করেছেন। তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ কর্মসূচি, উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ চলে আসছিল।
অধ্যক্ষ এমদাদুল হকের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের নারী চীফ ইনস্ট্রাক্টর (জেনারেল ইলেকট্রনিক্স) সাঈদা মমতাজ নাহরীনা ইকবালকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে। অধ্যক্ষের আপত্তিকর ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাতে ওই নারী চীফ ইনস্ট্রাক্টরকে হয়রানি করা এবং হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী চীফ ইনস্ট্রাক্টর সাঈদা মমতাজ নাহরীনা ইকবাল। এসব বিষয় নিয়ে পত্রিকাসহ একাধিক সংবাদ প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হলো।
তবে এ ব্যাপারে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নাশতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার ৫

দুই শিশু সন্তান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে মা

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্রদের প্রতীকী উদ্বোধন

রাজশাহীতে রেলের জিএমের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার: র‍্যাব

জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

অবৈধ সম্পদ অর্জন: সেলিম খানের ফের আগাম জামিন আবেদন