Wednesday , 4 September 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বাগমারায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

প্রতিবেদক
সনি নিউজ
September 4, 2024 10:56 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলায় একটি বিদেশী পিস্তল সহ লিয়াকত আলম লিটন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগমারা থানাধীন তেলিপুকুর গাংগোপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় তার মোটরসাইকেল।
গ্রেফতারকৃত লিটন বাগমারা ভবানীগঞ্জ হিন্দুপাড়া গ্রামের ডিএম ফজলুর রহমানের ছেলে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বাগমারা থানার একটি অভিযানিক দল সন্ধ্যার দিকে তেলিপুকুর গাংগোপাড়া এলাকায় ডিউটি করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে  গাংগোপাড়া বাজারে একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিত্বে রাত ৮টার দিকে অভিযান পরিচলনা করে দলটি।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে লিটন। পরে তার দেহ তল্লাশি করে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও মোটরসাইকেল-সহ তাকে গ্রেফতার করে।

এব্যাপারে  লিয়াকত আলম লিটনের বিরুদ্ধে বাগমারা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় মাছের ক্যারেটে ২ লাখ ইয়াবা, পাচারকারী পালিয়েছে

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

বিএসটিআই’র অভিযানে রাজশাহীতে বেঙ্গল বেকারিকে জরিমানা

রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ

ঢাবি ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি ঘোষণা

রাজশাহীতে ২০৬ বোতল ফেয়ারডিলসহ গ্রেপ্তার ২

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন