Thursday , 27 June 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
June 27, 2024 1:55 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইয়ের ঘটনায় মো: রাহাদ আলী (১৯) নামের একজন ছিনতাইকারিকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।

রাহাদ আলী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার (খড়খড়ি কমলাপুর) এলাকার মো: রায়হান আলীর ছেলে।

পুলিশ জানায়, নড়াইল সদর থানার দিঘলিয়া এলাকার মো: জিহাদ মোল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। গতকাল ২৬ জুন সন্ধ্যায় সে তার বান্ধবীকে সাথে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরছিল। এসময় একজন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ ১২০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারী তার বান্ধবীর বিকাশ অ্যাকাউন্ট থেকে আরও ৪০০ টাকা রিচার্জ করে নেয় নিজের মোবাইলে।

ছিনতাই চলাকালে জিহাদের এক বন্ধু তাকে ফোন করে। তখন জিহাদ কৌশলে ফোন রিসিভ করে চিৎকার দেয়। এসময় ছিনতাইকারীর সাথে জিহাদের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী জিহাদের হাতে কামড় দিয়ে চারুকলা গেইটের দিকে দৌড় দেয়। এরপর সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত মেহেরচন্ডি কড়ইতলার দিকে চলে যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়। পরবর্তীতে মতিহার থানার একটি টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

২৬ জুন দিবাগত রাত সাড়ে ৪ টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রাহাদ আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং ছিনতাই কাজে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতিহার ও চন্দ্রিমা থানায় দুটি মামলা রয়েছে। ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন