Tuesday , 22 August 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী থেকে অপহৃত যুবতী উদ্ধার, মূলহোতাসহ ৩ অপহরণকারী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
August 22, 2023 9:31 am

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধাকর করেছে। একই সাথে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়ছে। গতকাল সোমবার (২১ আগষ্ট) রাজশাহী বাঘা থেকে অপহরণের শিকার নারীকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো বাঘার আশিক (২২), আলমগীর হোসেন (২৫) ও সামছুল ইসলাম (৫০)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জয়পুরহাট সদর থানার মামলার আসামীরা রাজশাহীর বাঘা থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে।

মামলার ভিকটিম জান্নাতুন ফেরদৌস মুন্নি (১৪) সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, ভিক্টিম বর্তমানে নাটোর জেলার লালপুর থানাধীন বোয়ালিয়া পাড়া এলাকায় অবস্থান করছে। পরে র‌্যারের ওই দল জয়পুরহাটের উক্ত স্থান হতে তাকে উদ্ধার করে। আসামীদের উক্ত মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা জানা যায় , আসামী আশিক ও অপর আসামী আলমগীর হোসেন এবং সহযোগীতায় ভিকটিম জান্নাতুন ফেরদৌস মুন্নিকে অপহরণ করে আত্মগোপনে রেখেছিল।

আটকের পর তাদের জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন