স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মামুন অর রশিদের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
জন্মদিন উপলক্ষে তিনি মামুন অর রশিদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় মো. নজরুল ইসলাম বলেন, মামুন অর রশিদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সফল হোক। তাঁর আগামী দিনের পথচলা সাফল্য ও সম্মানে সমৃদ্ধ হোক—এ প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, মো. নজরুল ইসলাম নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২২৩৭) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


















