Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

প্রতিবেদক
sonynews
November 27, 2026 1:40 pm

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সাড়ে বেলা ১১টায় মহানগরীর শ্রীপুরামপুরে অবস্থিত খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে। শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মানুষের সেবার মহান ব্রত নিয়ে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। সুনাম ও আস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। শতবর্ষের এই গৌরবময় পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আমি আশাবাদী এই হাসপাতাল শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম একটি আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার দেশের মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করে যাচ্ছে। আমি মনে করি, একটি আধুনিক, মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে উন্নত অবকাঠামোর পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। রাজশাহীকে একটি উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।
রাসিক প্রশাসক আরো বলেন, শত বছর ধরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে মানবসেবার এই মহান আদর্শকে ধারণ করে মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা সত্যিই অনুকরণীয়। শতবর্ষের এই গৌরবময় অর্জনকে ধারণ করে হাসপাতালটি আগামী দিনগুলোতেও আধুনিক চিকিৎসাসেবা ও মানবিক স্বাস্থ্যসেবায় আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা করি। হাসপাতালটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রিষ্টান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন। আরো বক্তব্য দেন রাসিকের সাবেক মেয়র ও বন ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।
অনুষ্ঠানে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

রোমে বাংলাদেশ দূতাবাসে নাশকতার অভিযোগে যুবক আটক

জ্বালানি তেল পরিবহন করবে না লরিগুলো, আসছে ঘোষণা

জ্বালানি তেল পরিবহন করবে না লরিগুলো, আসছে ঘোষণা

নগরীতে ৩ মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৪

চারদিন ধরে ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রাজশাহীতে

পুঠিয়ায় লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ, সুযোগ পেলেন অসচ্ছল নারীরা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা

দুই শিশু সন্তান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে মা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

রাবিতে ‘মুজিববাদ মুর্দাবাদ’ শ্লোগান, বঙ্গবন্ধুর মুরাল ও নামফলক ভাঙচুর