Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাবনার অসংখ্য মামলার আসামি রাজশাহীতে গ্রেফতার

প্রতিবেদক
sonynews
November 27, 2026 2:55 pm

স্টাফ রিপোর্টার: অস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১৮টি মামলার আসামি পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাজশাহী মহানগর পুলিশের একাধিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গ্রেপ্তারকৃত আরিফ হোসেন তিন-চার দিন আগে পাবনা থেকে রাজশাহীতে আসেন। আজ সকালে রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিলে তিনি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে আরএমপির একাধিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং মারামারিসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন পাবনা জেলাসহ অন্যান্য জেলা ও মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ব্যক্তিকে জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব নদী দিবস আজ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

মায়ের সামনেই শিশুকে কামড়ে খেল রাস্তার কুকুর

আরডিএ-র জরুরি সভা: ভূমিকম্প সচেতনতা ও ভবন নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ

গোদাগাড়ীতে ইউএনওর কার্যালয় ঘেরাও, এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

আর্মেনিয়া-আজারবাইজানে নতুন করে সংঘাত, নিহত ৪৯

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের আলোচিত অধ্যক্ষ কালাচাঁদ শীলকে ওএসডি

পৃষ্ঠপোষকতা আর মানসম্পন্ন আর্ট গ্যালারির অভাবে স্তব্ধ হয়ে আছে নতুন সম্ভাবনার দ্বার

৪ নং ওয়ার্ডে নারী ভোটারদের সাথে কাউন্সিলর পদপ্রার্থী বাবু’র মত বিনিময় সভা

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক