ইফতেখার আলম বিশাল: মাত্র ৩ বছর বয়সী এক শিশুকে মায়ের সামনেই রাস্তার একটি পাগলা কুকুর কামড়ে খেল। গত ৪ অক্টোবর এই ঘটনা ঘটেছে মেহেরপুর গাংনী থানার কাঁচা মালের আড়ত এলাকায়।
সেইদিন সকাল ৮টার দিকে মা শামিমা আকতারের হাত ধরে দোকানে যাচ্ছিল ছোট্ট এহসান হাবিব।
তখনই তাকে রাস্তার একটি পাগলা কুকুর আক্রমণ করে বলে দাবি করেছে হাবিবের পরিবার। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহী নওদাপাড়া এলাকায় বাচ্চাটির মা শামিমা আকতারের মুখে হৃদয় বিদারক ঘটনা উঠে আসে। তিনি জানান, কুকুরটি সরানোর চেষ্টা করলেও কিছুই করতে পারেনি। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা আসলে কুকুরটি আমার হাবিবের বাম কান কামড়ে ছিড়ে নিয়ে যায়।
রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (মহিলা শাখার) মাদরাসার সামনে শিশু এহসান হাবিবের মা শামীমা আকতার একটি ছোট্ট খাবার হোটেল পরিচালনা করেন এবং ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। গত মাসে তিনি তার সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি মেহেরপুর গাংনীতে যান। সেখানেই ঘটে ঘটনা।
তিনি চিৎকার করে কুকুরটি সরাতে যান, যখন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান ততক্ষণে ছোট্ট হাবিবের বাম কান ছিড়ে নিয়ে যায়। হাবিব প্রাণের বেচে গেলেও হাসপাতালে চিকিৎসকরা তার কান ও মাথায় ৩৫ সেলায় করেন।
স্থানীয়রা সেখানকার প্রশাসনের উপর অভিযোগ তুলেছেন। ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।


















