Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 27, 2026 4:35 pm

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে পৌরসভার কাছিয়াড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর (জিনের মসজিদ) বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩৮) এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। তাঁরা ফরিদগঞ্জে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশে এসআই আতাউর রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ভাড়া বাসা থেকে ২৫ পিস ইয়াবাসহ রাকিবুল ও প্রিয়াকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা রায়পুর থেকে এসে ফরিদগঞ্জে অবস্থান করে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর গোদাগাড়ীতে চুলার আগুনে পুড়লো ৫টি বাড়ী, কিশোরী নিহত

রাজশাহীর একটি আড়তেই কেনাবেচা হয় ৫০ কোটি টাকার তরমুজ

যোগ দিবসে ভারত-বাংলাদেশ বন্ধুত্বের বার্তা দিলেন মনোজ কুমার

শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৩৩ জন গ্রেফতার

হা-রি-য়ে-ছিলেন একটি ছাগল, ফিরে পেলেন চারটি!

আগামীকাল রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি: শাকিব খান

চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সাথে বাংলাদেশের সাথে না: বিএনপির মহাসচিব রিজভী

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন