Monday , 16 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ :

প্রতিবেদক
sonynews
November 16, 2026 12:28 am

সনি বাংলা ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাদের বাসভবন, কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) বিকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর সাড়ে ৩ টার দিকে একটি মিছিল পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ৪ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিকাল পাঁচটার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

পরে রাত ৮ টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এছাড়া একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি ভাঙচুর করা হয়। এরপর সাড়ে আটটার দিকে পৌর ছাত্রদলের আহবায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত ৯ টার দিকে গ্রামীন ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় আগুন ধরিয়ে দেয়।

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ঐদিন রাতে কুশলী ইউনিয়নের বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। কিন্তু এবিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

র‌্যাব-৫ এর অভিযানে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার: গ্রেফতার ১

রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র

সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কার

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

রাবিতে সাড়ে ৪ হাজার আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় আড়াই লাখ