Wednesday , 18 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাওনা টাকা নিয়ে বিরোধ, ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ পুলিশ সদস্যের

প্রতিবেদক
sonynews
November 18, 2026 6:11 am

রাজশাহী প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার, মানহানি ও হয়রানিমূলক ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পুলিশ সদস্য মেহেদী হাসান।

বুধবার (১৮ নভেম্বর) রাজশাহী নগরীর অলকার মোড় এলাকায় চেম্বার অব জার্নালিস্ট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মেহেদী হাসান বলেন, তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। তার দাবি, পূর্বপরিচিত রঞ্জু আলীর কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের সূত্র ধরে এ ঘটনার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, রঞ্জু আলীর কাছে তার মোট ৭ হাজার টাকা পাওনা ছিল। এর মধ্যে ১ হাজার ৬০০ টাকা পরিশোধ করা হলেও বাকি ৫ হাজার ৪০০ টাকা পরিশোধের জন্য তিনি বিভিন্ন সময়ে তাগাদা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ও কথা-কাটাকাটি হয়।

মেহেদী হাসানের দাবি, ঘটনার দিন সন্ধ্যার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর রঞ্জু আলী দোকান থেকে ঠান্ডা পানীয় ও বিস্কুট নিয়ে আসার কথা বলে কৌশলে সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হলে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে মাদকাসক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ সদস্য মেহেদী হাসান আরও বলেন, পরবর্তীতে তাকে থানায় নিয়ে ডোপ টেস্ট করানো হয়। তার দাবি, পরীক্ষার ফলাফলে তার শরীরে মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এরপরও একটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধ না করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে ওই পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে। এর মাধ্যমে তার সামাজিক, ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মেহেদী হাসান বলেন, তিনি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা চান না। বরং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং তার বিরুদ্ধে অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার উভয় পক্ষের বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরা হোক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার সব দিক যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান মেহেদী হাসান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গনে স্বস্তির হাওয়া: বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে ইভটিজিং ও বখাটেদের রুখতে সভাপতি কে এইচ রানা শেখের সাহসী পদক্ষেপ

তোয়াব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের বিশ্রামের প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে পুলিশ

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

দুর্নীতি মামলায় স্ত্রীসহ কারাগারে আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিলো চীন

রাজশাহীতে পাগলা হাতির আক্রমণে যুবক নিহত